সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

এই ৪টি বদঅভ্যাস ত্যাগ করুন আজই

ভবিষ্যতের মেডিকেল খরচ কমিয়ে আনা সম্ভব প্রতিদিনকার এই বাজে অভ্যাসগুলো ত্যাগ করলেই।
ছোট ছোট কিছু আচরণ ‘বদঅভ্যাস’ ছাড়া কিছুই না, এ কথা ছোটবেলা থেকে বহুবার শুনে আসার পরেও তার ব্যাপারে সচেতন হয়ে ওঠা হয় না কখনোই। এর ফলেই এক সময় গুনতে হয় বড় বড় মেডিকেল বিল। এমন অবস্থায় না পড়তে আজই চর্চা করুন এই বাজে অভ্যাসগুলো বাদ দেয়ার-
দাঁত দিয়ে নখ কাটা
কোন কাজ নেই, কারও জন্য অপেক্ষা করছেন, কোন কারণে খুব বিরক্ত হচ্ছেন, অথবা, কোন ঘটনায় নার্ভাস বোধ করছেন- নানা ছুতায় বসে বসে দাঁত দিয়ে নখ কেটে নেয়ার অভ্যাস অনেক লোকেরই আছে। আর এই এক অভ্যাসের কারণেই বাইরের বাতাসে ঘুরে বেড়ানো আর নখে আটকে থাকা বিচ্ছিরি সব রোগ-জীবাণু অবশেষে মুখ হয়ে ঢুকছে সেই ব্যক্তির শরীরে। এমনটি না হতে দেয়াই ভালো।
সবসময় চুইংগাম চিবানো
চুইংগাম চিবিয়ে বেশ কিছু সুবিধা হয় তো আপনি পেয়ে থাকেন, চোয়ালের ব্যয়ামও হয় এতে। কিন্তু আপনি যদি সারাক্ষণই এটি চিবানোর অভ্যাস করে ফেলেন, তবে চোয়াল ব্যথা থেকে শুরু করে এতে নানা ধরণের রোগও বেঁধে যেতে পারে। আর চুইংগাম ফোলানোর অভ্যাসও অনেকের থাকে। এর ফলে যে বাতাস ঘন ঘন পেটে যাচ্ছে, সেটিও তৈরি করে দিতে পারে পাকস্থলির সমস্যা। 
ভারী ব্যাগ এক কাঁধে নেয়া
ব্যাগ ভর্তি বই-খাতা বা ভারী বস্তু নিয়ে তা এক কাঁধে ঝুলিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় অনেককে। আর কিছুদিন পরপর তাদের কাঁধ বা পিঠের ব্যথায় কুঁকড়ে বেড়ানোর দৃশ্যও কম দেখা যায় না। এমন ভাবে ব্যাগ নিলে স্পষ্টতই তা চাপ তোইরি করে কাঁধ ও এর ভারসাম্যের ওপর। এটি পরবর্তী সময়ে কাঁধ, হাত বা মেরুদন্ডের জন্য বয়ে আনতে পারে ভোগান্তি।  
ভুল জুতা পায়ে দেয়া
বিশেষ করে নারীদের মধ্যে অস্বস্তিকর জুতা পায়ে দেয়ার সমস্যাটা প্রকট। কেউ যদি এই ভুলটি করে থাকেন, তাহলে জেনে রাখুন, পায়ের জন্য অস্বস্তিকর বা উঁচু হিলের জুতা পায়ের গোড়ালি থেকে শুরু করে পুরো শরীরের জন্যই ক্ষতিকর। অনেকদিন ধরে এমন জুতা পরলে তা পিঠের নিচের অংশ আর কোমরের হাড়ের মারাত্মক ক্ষতি করে।
আর্টিকেলটি ভালো লেগেছে? তাহলে শেয়ার করুন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কমন সেন্স সম্পর্কে জানতে নিচের প্রশ্ন গুলো উওর দিন

১) যদি উত্তর দিক থেকে বাতাস বইতে থাকে তাহলে গাছের চীনাবাদাম কোন দিকে পড়বে? ক) দক্ষিণ দিকে খ) মাটিতে গ) উত্তর দিকে ঘ) চীনাবাদাম গাছে ধরে না ২) গড়ে একজন পূর্ণবয়স্ক মানুষের কয়টি জন্মদিন থাকে? ক) ৫৬ টি খ) ১ টি গ) ৮৪ টি ৩) কয়টি মাসে ২৮ দিন থাকে? ক) ১ টি খ) ৫ টি গ) ১২ টি ৪) একজন ব্যক্তি যদি ইন্ডিয়ায় থাকেন তাকে কি বাংলাদেশে কবর দেয়া যাবে? ক) না খ) হ্যাঁ ৫) যদি ‘রেড হাউজ’ লাল রঙের ইট দিয়ে তৈরি, ‘ব্লু হাউজ’ নীল রঙের ইট দিয়ে তৈরি হয় তাহলে গ্রীন হাউজ কি দিয়ে তৈরি? ক) সবুজ রঙের ইট দিয়ে খ) কাঁচ দিয়ে গ) কাঠ দিয়ে তৈরি ৬) এক গাঁয়ে একতলা বাড়িতে এক মহিলা বাস করেন। তার গোলাপি রঙ খুব পছন্দ। তার সবকিছুতেই গোলাপি, তার সব পোশাক গোলাপি, তার ঘরের সব কিছুর রঙ গোলাপি এমনকি তার পোষা বিড়ালের লোমও গোলাপি। তাহলে তার সিঁড়ির রঙ কি? ক) গোলাপি খ) সাদা গ) তার বাড়িতে সিঁড়ি নেই ৭) অন্ধকার এভারগ্রীন গাছের বন, যেখানে আলো ঢোকে না একেবারেই। এমন একটি বনে খুব জোরে বাতাস বইছে তাহলে গাছের পাতা কোথায় পড়বে? ক) উড়ে চলে যাবে খ) মাটিতে পড়বে গ) এভারগ্রীন গাছে পাতা নেই সঠিক উত্তর: ১) ঘ) চীনাবা...

আপনি জানেন কি

বিভিন্ন চাকুরির পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বিভিন্নদেশে পার্লামেন্টের নাম। এই টপিক থেকে বিসিএস থেকে শুরু করে ব্যাংক, প্রাইমারি স্কুল টিচার, সহকারি জন, এটিও ইত্যাদি পরিক্ষায় নিয়মিত প্রশ্ন এসে থাকে। তাহলে আর দেরি না করে আজই এগুলো শিখে ফেলুন। 1. চীনের আইন সভার নাম – কংগ্রেস। 2. ইসরাইলের আইন সভার নাম – নেসেট। 3. জাপানের আইন সভার নাস – ডায়েট। 4. বাংলাদেশের আইন নাম- জাতীয় সংসদ। 5. সুইডেনের আইন সভারনাম – রিক্সড্যাগ। 6. মঙ্গোলিয়ার আইন সভার নাম – থুরাল। 7. আফগানিস্তানের আইন সভার নাম – শূরা। 8. ডেনমার্কের আইন সভার নাম – ফোকেট। 9. ভারতের আইনি সভার নাম – লোকসভা বা রাজ্যসভা। 10. তাই্ওয়ানের আইন সভার নাম – উয়ান। 11. যুক্তরাজ্যের আইন সভার নাম – পার্লামেন্ট। 12. নেপালের আইন সভঅর না্স – কংগ্রেস বা পঞ্চায়েত। 13. মালয়েশিয়ার আইন সভার নাম – মজলিস। 14. রাশিয়ার আইন সভার নাম – সুপ্রিম সোভিয়েত অ্যাসেম্বলি। 15. স্পেনের আইন সভার নাম – ক্রেটস। 16. তুরস্কের আইন সভারনাম – গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি। 17. ইরানের আইন সভঅর নাস – মজলিস। 18. আয়ারল্যান্ডের আইন সভার নাম – ডেল আয়ারম্যূা...

গুরুত্বপূর্ন বিভিন্ন দিবস সমুহ

১০ জানুয়ারি → বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯ জানুয়ারি → জাতীয় শিক্ষক দিবস। ২০ জানুয়ারি → শহীদ আসাদ দিবস। ১৪ ফেব্রুয়ারি → সুন্দরবন দিবস। ২১ ফেব্রুয়ারি→ শহীদ দিবস। ২৮ ফেব্রুয়ারি → জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস। ২ মার্চ → জাতীয় পতাকা দিবস। ৮ মার্চ → বিশ্ব নারী দিবস। ১৭ মার্চ → শিশু দিবস। ২১ মার্চ → বিশ্ব বৈষম্য দিবস। ২২ মার্চ → বিশ্ব পানি দিবস। ২৩ মার্চ → বিশ্ব আবহাওয়া দিবস। ২৪ মার্চ → বিশ্ব যক্ষা দিবস। ২৬ মার্চ → স্বাধীনতা দিবস। ৩১ মার্চ → জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। ২ এপ্রিল → জাতীয় প্রতিবন্ধী দিবস। ৭ এপ্রিল → বিশ্ব স্বাস্থ্য দিবস। ১৭ এপ্রিল → মুজিবনগর দিবস। ২৩ এপ্রিল → বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস। ২৬ এপ্রিল → বিশ্ব মেধা সম্পদ দিবস। ১ মে → মহান মে দিবস। ৩ মে → বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস। ৪ মে → আন্তর্জাতিক শিশু দিবস। ১৩ মে → বিশ্ব মা দিবস। ১৫ মে → বিশ্ব পরিবার দিবস। ১৬ মে → ফারাক্কা দিবস। ১৭ মে → বিশ্ব টেলিযোগাযোগ দিবস। ২২ মে → বিশ্ব জীববৈচিত্র দিবস। ২৫ মে → কাজী নজরুল ইসলাম-এর জন্মবার্ষিকী। ২৮ মে ...